সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখালো ইউনিয়নের জালশুকা-কসবা মাঠে বিষ প্রয়ােগ আগাছা দমন করতে গিয়ে ওই বিষে এক কৃষকের তূলা ক্ষেত পুড়ে ক্ষতি সাধিত হয়েছে। ভুক্তভূগি কৃষক ওবাইদুল্লাহ বিষ কোম্পানির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন গাংনী উপজেলা কৃষি অফিসারের কাছে।
অভিযাগে সূত্রে জানা গেছে, জালশুকা গ্রামের জামশেদ আলীর ছেলে কৃষক ওবাইদুল্লাহ ৩০ শতক জমিতে তূলা বীজ বপন করেন। ওই জমির আগাছা দমনের জন্য তিনি সুইট এগ্রোভেট লি: এর "নিকাসোল" ৪ এসসি বিষ জালশুকা গ্রামের মিল্টন হোসেনের দোকান থেকে ক্রয় করেন। এবং তূলার জমিতে বিষপ্রয়োগ করেন। বিষপ্রয়োগের পর আগাছা দমন না হয়ে তূলার গাছ মারা গেছে।
ভূক্তভোগি কৃষক ওবাইদুল্লাহ জানান, তূলার জমিতে আগাছা দমনের জন্য দোকানদার ও বিষ কোম্পানীর ফিল্ড কর্মীর পরামর্শক্রমে বিষপ্রয়োগ করেছিলাম। বিষপ্রয়োগ করে এখন দেখছি, আগাছা দমন না হয়ে আমার স্বপ্নের ফসল তূলা গাছ দমন হয়েছে। অন্যের জমি লিজ নিয়ে তূলা চাষ করেছিলাম। কিন্তু কোম্পানীর ভেজাল বিষে আমার সর্বনাশ করেছে। যা ২৩ থেকে ২৪ হাজার টাকা আমার ক্ষতি হয়েছে। আমি বিষ কোম্পানীসহ তার সাথে সম্পৃক্ত সকলের বিচারের দাবি জানাচ্ছি। এদিকে, রবিবার দুপুরে গাংনী উপজেলা কৃষি অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ওবাইদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব, সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







