গাংনীতে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক করে গড়ে তুলতে মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হলো বিজ্ঞান উৎসব। গাংনী গণিত পরিবার এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আয়োজিত উৎসবে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শনিবার ( ২৪ জুন) গাংনী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক একেএম লুৎফুর রহমান সিদ্দিক।

গাংনী গণিত পরিবারের সভাপতি সাইফ হাসান কৌশিকের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক, পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল আলম। এ উৎসবে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শহ¯্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।