সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মেহেরপুর জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ও কোষাধ্যক্ষ বিমল মজুমদার।
উদীচী শিল্পীগোষ্ঠী মেহেরপুর জেলা সংসদের সভাপতি সুশীল চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় মেহেরপুর জেলা সংসদের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা সংসদের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।







