গাংনীতে ১৩ দফা দাবিতে বিএডিসি শ্রমিকদের মানববন্ধন
অন্যান্য মেহেরপুর

গাংনীতে ১৩ দফা দাবিতে বিএডিসি শ্রমিকদের মানববন্ধন

সবার সংবাদ ডেস্ক:

শ্রম ভাতা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলায় বিএডিসির আওতাভূক্ত  পাট বীজ খামারের শ্রমিকরা মানববন্ধন, র‌্যালি ও অনশন করেছে। বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চিৎলা পাট বীজ খামার প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আর বক্তব্যে বলেন কৃষি খামারের শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলনে নেমেছি বিএডিসি কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ বেতন বোনাস সহ সব ধরনের দাবি মেনে নেওয়ার বিশেষ ভাবে অনুরোধ।

সংগঠনের উপদেষ্টা মীর আব্দুল হামিদ (সাংবাদিক)) তার বক্তব্যে বলে শ্রমিকদের দুঃখ দুর্দশা কথা বিবেচনা করে বিএডিসি কর্তৃপক্ষের আসু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ও বর্তমান যুগ্ম-পরিচালকের সীমাহীন দুর্নীতি বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টা সাবেক ভিপি ও জিএস মেহেরপুর সরকারী কলেজ, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন তার বক্তব্যে বলেন বর্তমান যুগ্ম পরিচালক যোগদান করার পর থেকে বিভিন্ন ধরনের অনিয়ম করে লক্ষ লক্ষ টাকা লোপাট করছে বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার আশা করি মানবতার মা বর্তমান প্রধানমন্ত্রী শ্রমিকদের বিষয়টি বিশেষ বিবেচনা করবেন।

বক্তরা আরও বলেন, খাদ্যদ্রব্যের মূল্য দিনদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আমাদের মত নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকাটাই বড় কষ্টের। তাই সরকারের কাছে অনুরাধে শ্রমিকদের প্রতিদিনের পারিশ্রমিক ১হাজার টাকা করতে হবে। সেই সাথে বছরে দুইটি উৎসব ভাতাসহ ১৩ দফা দাবি মেনে নিতে হবে। যদি এ দাবি মেনে না নেয়া হয় তাহলে আগামীতে লাগাতার কর্মসূচি দেয়া হবে। খামারে শত শত শ্রমিকরা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করে।