সবার সংবাদ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগষ্ট) সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের প্রধান সড়কে বিক্ষাভে মিছিল অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু মিছিলে নেতৃত্ব প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হােেসন, ছাত্রনেতা মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।







