মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সরকারি মহিলা কলেজ এ নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে কলেজ চত্ত¡রে মেহেরপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মুজিবনগর সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল ইসলাম,কথাসাহিত্যিক রফিকুর রশীদ,প্রাক্তন সহকারী অধ্যাপক ড. গাজী রহমান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।