সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেছেন শেখ হাসিনা এখনো ভাবছেন তার অনুগত প্রশাসন নিয়ে ১৫ বছর হালুয়া রুটি খেয়ে বিদেশে বউ বাচ্চা রেখে টাকা পয়সা জমিয়েছে তাদের সাথে নিয়ে আবারো ক্ষমতায় আসবে। তা হবে না সেই দিন শেষ হয়ে গেছে।
আগামী দুই মাসের মধ্যে জনগণের গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণিত হবে মানুষের বিজয় হয়েছে। দিন বদলাবে, দিন হবে মানুষের। মাসুদ অরুণ আরো বলেন কোন মিথ্যা মামলা চলবেনা জনগণের আদালতে ইতিমধ্যে তারা খালাস পেয়ে গেছে।
জনগণ তাদের খালাস দিয়ে দিয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
মেহেরপুর পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনসারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ প্রমুখ। পরে সেখানে বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।







