সবার সংবাদ ডেস্ক:
বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন মেহেরপুর সদর উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোঃ কুদরত এলাহি রানাকে সভাপতি ও মোঃ নূরুল ইসলাম শিফলুকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারি কল্যাণ ফেডারেশন মেহেরপুর সদর উপজেলা কমিটি গঠনের লক্ষে কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলিম। এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ফেডারেশন কমিটির সভাপতি মোঃ আফতাব আলী খান, সাধারণ সম্পাদক তুষার আহমেদ সহ জেলা ফেডারেশন কমিটির অন্যান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।







