মেহেরপুর জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান।  

এসময় জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক তুহিন অরন্য, বাসসের সাংবাদিক দিলরুবা খাতুনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মেহেরপুরের উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।