মেহেরপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভার্চুয়ালি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।

ভারপ্রাপ্ত সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাসেম আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান। ডিজিটাল উদ্ভাবনী মেলায় মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।