গাংনীতে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে পাট চাষিদের সাথে কথা বলেন প্রধান অতিথী ছিলেন ঢাকা পাট অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) সৈয়দ ফারুক আহম্মেদ।

গাংনী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার ১৫০ জন পাট চাষী অংশ গ্রহণ করেন। অনলাইনে প্রধান অতিথী উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট বীজ চাষ ও পাট পচানোর বিষয়ে চাষীদেরকে অবগত করান। এছাড়াও চাষিদের নানা সমস্যার কথা শুনে তার প্রয়োজনীয় পরামর্শ দেন। অনুষ্ঠানে মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এএকএম হারুনর রশীদ, গাংনী উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।