গাংনীতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের প্রস্তুতি সভা
অন্যান্য মেহেরপুর

গাংনীতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের প্রস্তুতি সভা

সবার সংবাদ ডেস্ক:

আগামী ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিত কুমার নন্দী,বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান হােেসন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, জেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আব্দুল হালিম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম ।