মেহেরপুর জেলা গণগ্রন্থাগারে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর জেলা গণগ্রন্থাগারে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস ২০২৩ উৎযাপনের অংশ হিসেবে সোমবার দিনব্যাপী মেহেরপুর জেলা গণগ্রন্থাগারে চিত্রাঙ্কণ ও রচণা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু থেকে ২য় শ্রেণি ও ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ২টি গ্রুপে বিভক্ত হয়ে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী উন্মুক্ত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশ নেয় এবং শতাধিক প্রতিযোগী ৩টি গ্রুপে বিভক্ত হয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

বিষয়গুলো ছিলো ক গ্রুপে ৫ম থেকে ৮ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য সর্বোচ্চ  ৮০০ শব্দে "বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস" খ গ্রুপে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনধিক ১ হাজার শব্দে "জাতীয় শিশু দিবসের তাৎপর্য " এবং গ গ্রুপে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র ছাত্রী অনধিক ১২’শ শব্দে "আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধু।

এছাড়াও অসন্ন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে চারটি গ্রুপে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। রচনার বিষয় ছিলো ক গ্রæপে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনধিক ৮০০ শব্দে "বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ" খ গ্রুপে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনধিক ১ হাজার শব্দে "আমাদের স্বাধীনতার সংগ্রাম" গ গ্রুপে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র ছাত্রী অনধিক ১২’শ শব্দে "আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনত যুদ্ধ "এবং ঘ গ্রুপে সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিভাগে অনধিক ১৫’শ শব্দে "স্বাধীনতা সংগ্রামে নারী সমাজের ভূমিকা" যাচাই-বাছাই শেষে ২৬ মার্চের পর যেকোনো সুবিধা জনক সময়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।