সবার সংবাদ ডেস্ক:
ফারহানা কানিজ তথাপি (ব্যবস্থাপনা বিভাগ) কে সভাপতি ও সম্রাট জাহাঙ্গীর (ইংরেজী বিভাগ) কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কালচারাল সেন্টার মেহেরপুর সরকারি কলেজের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) সকাল ১১টার সময় মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শফিউল ইসলাম সরদার এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি: হাবিবা খাতুন (রাষ্ট্রবিজ্ঞান), লিমা আক্তার (ইংরেজি), যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ আনিক হাসান (স্নাতক পাস), রিদিওয়ানুল হক মুজাহিদ (দ্বাদশ),নাট্যকলা বিষয়ক সম্পাদক: হাদিউজ্জামান হিপু (দ্বাদশ), নৃত্যকলা ও সংগীত বিষয়ক সম্পাদক: মাকছুরাতুম লাজ (স্নাতক পাস), শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: ফারজানা ইয়াসমিন জুঁই (রাষ্ট্রবিজ্ঞান),সাহিত্য ও আবৃতি বিষয়ক সম্পাদক: মাইশা ফারজানা ঐশী (দ্বাদশ),দপ্তর সম্পাদক: মিমি আফসানা (রাষ্ট্রবিজ্ঞান) অর্থ সম্পাদক: মোঃ ফারুক (ইংরেজি), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মোহাম্মদ সান (রাষ্ট্রবিজ্ঞান), নির্বাহী সদস্য: সাজিদুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান),সাকিব আল হাসান (ইংরেজি), মোহাম্মদ টনি আলী ( রাষ্ট্রবিজ্ঞান), নাফিয়া ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান), ইকরামুল হক (দ্বাদশ)।
এসময় সহযোগী অধ্যাপক আব্দুল্লা আল-আমিন ধুমকেতু, হাবিবুর রহমান, গাজী নজরুল ইসলাম, নজীর, খোরশীদ আলম, সহকারি অধ্যাপক বশির আহমেদ, আহমেদ সিদ্দিকী, প্রভাষক নাহিদ আন্দালিফ সকলে উপস্থিত থেকে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র (কালচারাল সেন্টার মেহেরপুর সরকারি কলেজ) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে কলেজ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।







