মুজিবনগরে অনুষ্ঠিত হলো বিজ্ঞান উৎসব
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে অনুষ্ঠিত হলো বিজ্ঞান উৎসব

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন আবিষ্কার নিয়ে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন।

আলোচনা সভায় গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি’র ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম।

বিজ্ঞান উৎসবে অন্ধ মানুষদের জন্য ব্লাইন্ড সিগন্যাল চশমা তৈরি করে প্রথম স্থান অধিকার করে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করে মুজিবনগর আম্রোকানন মাধ্যমিক বিদ্যালয়। বিজ্ঞান উৎসবে উপজেলার বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে ৮টি স্কুল অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।