মেহেরপুরে সাংবাদিক মহসিন আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে সাংবাদিক মহসিন আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন

সবার সংবাদ ডেস্ক:

দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ মার্চ)বাদ আসর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পৌর কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

রবিবার ভোরে সেহরি শেষে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার নিজ বাড়িতে স্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে মহসিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর জেলা প্রেসক্লাব, মেহেরপুর প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও জেলার সব সাংবাদিকরা। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বন্ধু বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এর আগে মেহেরপুর প্রেসক্লাবের সামনে বিকেল ৪টার সময় শ্রদ্ধা নিবেদন করা হয়।