সবার সংবাদ ডেস্ক:
"স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়" এ প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস র্যালি অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১০ মার্চ) সকালে এ র্যালি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানীর নেতৃত্বে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ ও উপস্থিত ছিলেন।







