সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার দক্ষিন শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোঃ মুরশেদুর রহমান সভাপতি ও শাহিন আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) মেহেরপুর সদর উপজেলার শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১টি ভোটের মধ্যে মুরশেদুর রহমান পেয়েছেন ৬টি এবং প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ খাইরুল্লাহ পেয়েছেন ৫টি ভোট।
নির্বাচনকালীন সময়ে সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মোল্লা, সহ-সভাপতি ফুলবাশ মোল্লা, বুড়িপোতা ইউনিয়ন ৮নং ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেন, মোঃ সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।







