সবার সংবাদ ডেস্ক:
"স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়" এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুন।
এ সময় গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফারহানা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহক আলী প্রমূখ উপস্থিত ছিলেন।







