সবার সংবাদ প্রতিবেদক:
আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ধান-চাল সংগ্রহ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর )সকাল ১০ টার দিকে সদর উপজেলা খাদ্য গুদাম ঘর চত্বরে মেহেরপুর জেলা খাদ্য বিভাগ এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন। উদ্বোধন অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) দেবদূত রায়, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, কৃষক মহিদুল ইসলাম, খুশি রাইচ মিলের সত্বাধিকারী আজিরুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে আমঝুপি খাদ্য গোডাউন কর্মকর্তা রেবেনা পারভিনসহ কৃষক ও চালকল মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলায় ৪৭ টাকা কেজি দরে ১০৯৫ মেট্রিক টন চাল, ৩৩ টাকা কেজি দরে ১৯৪১ মেট্রিক টন ধান সংগ্রহের কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।







