মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সবার সংবাদ ডেস্ক:

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

 “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব “শীর্ষক আলোচনা সভায় আরডিসি রনী খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান।