মেহেরপুরে শাহাজালাল ইসলামী ব্যাংকের শাখার উদ্ভোধন
অন্যান্য

মেহেরপুরে শাহাজালাল ইসলামী ব্যাংকের শাখার উদ্ভোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে শাহাজালাল ইসলামী ব্যাংকের ১৪০ তম শাখার উদ্ভোধন করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর কাশাড়ি পাড়ার কেরমা প্লাজায় অথিতিরা ফিতা কেটে ব্যাংকের উদ্ভোধন করেন।

এর আগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেহেরপুর শাহাজালাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক তহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এস ই ভিপি মাহমুদুল হক, এসএভিপি( চুয়াডাঙ্গা) আনিসুর রহমান, এসভিপি (যশোর) আনিসুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মো: ইসমাইল হোসেন।