মুজিবনগর যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
অন্যান্য মেহেরপুর

মুজিবনগর যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

সবার সংবাদ ডেস্ক:

যাথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিবনগর পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ । দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মুজিবনগর উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন,  উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মুজিবনগর থানার পক্ষে অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল, মুক্তিযোদ্ধাদের পক্ষে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে উপজেলা আনসার ভিডিপি অফিসার মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু, সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তকিম হক খোকন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, কৃষক লীগের সভাপতি জাহীদ হাচান রাজীব, সম্পাদক শাহিনুজ্জামান মানিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌফিক আহমেদ, ফায়ার সার্ভিস মুজিবনগর, পল্লী বিদ্যুৎ সমিতি মুজিবনগর , বাংলাদেশ ছাত্র লীগের পক্ষে শ্রদ্ধা জানান মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী স্বপন, স্বেচ্ছাসেবকলীগের পক্ষে শ্রদ্ধা জানান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মতিউর রহমান মতিন, শ্রদ্ধা জানান উপজেলা যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন ও সম্পাদিকা তাহমিনা খাতুন, ইয়ং বাংলা ফিচার লিডারশিপ মুজিবনগর শাখার পক্ষে সভাপতি হাসানুজ্জামান লালটু, সম্পাদক মতিউর রহমান মতিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশিষ্ট সংগীত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।