গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা
অন্যান্য মেহেরপুর

গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে স্ত্রী ও শশুরবাড়ির লোকজনের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন স্বামী রাইহান আলী (১৮)। শুক্রবার (১২ মে) গাংনী তেরাইল গ্রামের মাঠে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় সে। রাইহান তেরাইল গ্রামের বাগানপাড়ার মহিবুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হানের বিয়ে হয় পার্শ্ববর্তী বাদিয়াপাড়া গ্রামে। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর দ্বন্দের কারণে রাইহানের স্ত্রী বাপের বাড়িতে চরে যায়। বৃহস্পতিবার রাইহান তার স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে স্ত্রী ও তার বাড়ির লোকজন তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এই অভিমানে শুক্রবার দুপুরে তেরাইল গ্রামের মাঠে রাইহান বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় মাঠে কর্মরত অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মারুফ আহমেদ জানান, রাইহানের পাকস্থলী থেকে বিষ উত্তোলন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।