মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত
অন্যান্য মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছে। সোমবার (১০ জুন) বেলা ১টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন মোটরসাইকেল আরোহী আমঝুপি এলাকার, বিল্লাল হোসেন ও রঘুনাথপুর গ্রামের তরিকুল ইসলাম এবং অটোরিকশা চালক, সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের মহিবুল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুরের দিক থেকে যাত্রী নিয়ে আসা একটি অটোরিকশা চাঁদবিল মোড়ে পৌছালে সেখানে কোন সিগন্যাল ছাড়াই সড়কের অপর পাশে মোড় নিতে যান। এসময় মেহেরপুরের উদ্দেশ্যে আশা দ্রæত গতির একটি ডিসকাভার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রিকশায় আঘাত করেন, সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুই আরোহী এবং রিকশা চালকসহ দুই যাত্রী।

এঘটনায় অটোরিকশাতে থাকা শিশু সহ দুই যাত্রীর তেমন কোন ক্ষতি না হলেও চালক ও মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন।  এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাধ্যমে, মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে উপস্থিত হন জেলা পুলিশের একটি দল।