সবার সংবাদ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বিশেষভাবে তৈরি প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, জেলা পুলিশের পক্ষে পুষ্পমাল অর্পণ করেন কামরুল আহসান, বীর মুক্তিযুদ্ধের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক।
এসময় সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।







