মেহেরপুরে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগ একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের নেতৃত্বে র‌্যালীটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ আজিজুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা রং তুলি পরিষদের সভাপতি আবু সুফিয়ান, ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ।