সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রেস ক্লাবে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ হারুন জুয়েল। এসময় মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুনসহ মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।







