সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ১৪ তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২২’এ অংশ গ্রহণকারীদের মধ্যে সনদ ও পদক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে ক্যাম্পে অংশ গ্রহণকারীদের মধ্যে সনদ ও পদক বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাড. মহাঃ আব্দুস সালাম উপস্থিত থেকে ১৪ তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২২’এ অংশ গ্রহণকারীদের মধ্যে সনদ ও পদক বিতরণ করেন।
এসময় মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, সদস্য আব্দুর রব বিশ্বাস, অ্যাড. শফিকুল আলম, যুব রেড ক্রিসেন্টের প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।







