মেহেরপুরে ক্রীড়া ইভেন্ট সমূহ সুন্দরভাবে বাস্তবায়নের নিমিত্ত আলোচনা সভা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ক্রীড়া ইভেন্ট সমূহ সুন্দরভাবে বাস্তবায়নের নিমিত্ত আলোচনা সভা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে ক্রীড়া ইভেন্ট সমূহ সুন্দরভাবে বাস্তবায়নের নিমিত্ত জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, ইন্সপেক্টর এম এ হক, ইউনিসেফের কমিউনিটি মবিলাইজার মিনা বেগম, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফারা হোসেন লিটন প্রমুখ।

আলোচনা সভায় সুবিধা বঞ্চিত শিশুদের ক্রীড়ায় দক্ষ করে তোলা এবং টিম তৈরি করে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।