সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলাতে প্রায় ৭ কোটি টাকার ৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এই প্রকল্পের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬৬ লক্ষ ২২ হাজার টাকা ব্যয়ে তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ভবন নির্মাণ, ৪২ লক্ষ ৪৫ হাজার ৫৩১ টাকা ব্যয়ে ইসলামপুর সড়ক উন্নয়ন ও ৫ কোটি ৫৭ লক্ষ ৪৭ হাজার ২৯৩ ব্যয়ে কাথুলী-কাজিপুর বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ। এ সময় তিনি তেঁতুলবাড়িয়ায় সহড়াহলা নীল এর মাঠে নির্মিত একটি শেখ হাসিনা কৃষক ছাউনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তেঁতুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।







