সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সরকারি কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম,কলেজের উপাধাক্ষ্য আব্দুর রাজ্জাক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, পিঠা উৎসব আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু।
পিঠা উৎসবে ২২টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে হরেকরকম পিঠা প্রদর্শন করা হয়। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।







