মেহেরপুরে তিনশত পরিবার যোগ দিলেন জামায়াতে
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে তিনশত পরিবার যোগ দিলেন জামায়াতে

সবার সংবাদ প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় ৩০৫ টি পরিবার যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী শাখায়। জামায়াতে ইসলামীর আদর্শে উজ্জীবিত হয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩০৫টি পরিবার আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত  কর্মী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ সময় দলের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।  যোগদান উপলক্ষে তেঁতুলবাড়িয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

কর্মী সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জামায়াতের উপজেলা ও স্থানীয় নেতারা সদ্য যোগদানকৃত সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।