সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুনের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
চোরাচালান, আইন-শৃঙ্খলা, বাজার মনিটরিং, মাদক নিয়ন্ত্রণে বক্তব্য রাখেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হাসান শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, কাজীপুর ইউপি চেয়ারম্যান মুহা: আলম হুসাইন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা। এসময় সভায় উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।







