সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পিপি পল্লব ভট্টাচার্য, জেল সুপার মোখলেসুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া প্রমূখ।







