মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
অন্যান্য মেহেরপুর স্বাস্থ্য

মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

সবার সংবাদ ডেস্ক:

সনো ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড মেহেরপুর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল থেকে সারা দিনব্যাপী সনো ডায়াগনস্টিক সেন্টার মেহেরপুর শাখাই এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেহেরপুরের হতদরিদ্র মানুষদের ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাই সনো ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে সারা দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তার হাসান মাহফুজ রেজা লিখন, ডাক্তার তাওহীদুর রহমান জিহাদ, ডাক্তার নিপা রানী, ডাক্তার সুক্ত মুনতাসির, ডাক্তার মামুন খান সেখানে বিভিন্ন রোগের রোগীদের চিকিৎসা দেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে সকল রোগীদের যেকোনো পরীক্ষা নিরীক্ষার উপর ২৫% ছাড়ও দেওয়া হয় ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে।

এছাড়াও অসহায় হতদরিদ্র রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন সনো ডায়াগনস্টিক সেন্টার মেহেরপুর শাখার ম্যানেজার মীর সুলতান মাহমুদ, চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার বদর উদ্দিন শেখ, সিনিয়র মার্কেটিং অফিসার মাসুদ রানা, এস এম মাহফুজ কামাল সাপলু, মার্কেটিং অফিসার মুস্তাফিজুর রহমান জুয়েল, মাহবুব আলম সোহেল প্রমুখো সেখানে উপস্থিত ছিলেন।