মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিজ উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিজ উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পক্ষ থেকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম উপস্থিত থেকে সদর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন।

এসময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুথশোভা মন্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুল নেছা লতা, যুব মহিলা লীগের নেত্রী রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।