মেহেরপুরে হেরোইনসহ মা ও ছেলে আটক,পলাতক বাবা
অন্যান্য আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে হেরোইনসহ মা ও ছেলে আটক,পলাতক বাবা

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ায় অভিযান চালিয়ে হিরোইন সহ মা ও ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৫ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহীনীর একটি দল। আটকৃতরা হলেন, ঐ পাড়ার শিখা খাতুন (৩৯) ও ছেলে জাহিদ হোসেন (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শিখা খাতুনের স্বামী মোঃ নবি (৪১)। উদ্ধারকৃত হিরোইনের পরিমান ১৩০ গ্রাম। উদ্ধার করা হয় হিরোইন মাপা একটি ডিজিটাল নিক্তি, নগদ ৬২ হাজার ৮শ ৩০ টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, শহরের ওয়াপদা পাড়ার একটি ভাড়া বাসাতে হিরোইনের কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল। এ সময় বাড়িতে ভাড়া থাকা মোঃ নবী পালিয়ে যায়। পরে একটি কক্ষের তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে একটি পোটলাই ১০০ গ্রাম ও অপর পুটলায় ৩০ গ্রাম হিরোইনসহ শিখা খাতুন ও ছেলে জাহিদকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করা হবে।