গাংনীতে ঈদুল আজহার শুভেচ্ছা র‌্যালী
অন্যান্য মেহেরপুর

গাংনীতে ঈদুল আজহার শুভেচ্ছা র‌্যালী

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে ঈদুল আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে র‌্যালী করেছে গাংনী মডেল মাদ্রাসা অ্যান্ড দারুল হিফজ। সোমবার (২৬ জুন) সকাল সাড়ে আটটার সময় গাংনী মডেল মাদরাসা প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

গাংনী মডেল মাদ্রাসা ও দারুল হিফজ এর সভাপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে র‌্যালীতে অংশ নেন মডেল মাদ্রাসা ও দারুল হিফজ এর পরিচালক ওয়াজ করনী জামিল, প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।