সবার সংবাদ ডেস্ক:
খুলনায় বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে মেহেরপুরে জেলা বিএনপি'র আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যলয়ের কাছে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।







