সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রবিছন খাতুন (৭০) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে এই দুর্ঘটনা ঘটে। রবিছন খাতুন বারাদীর পাটকেল পোতা এলাকার মৃত আঃ বারির স্ত্রী।
ঘটনা সুত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় রবিছন খাতুনকে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাকেলের ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এসময় স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিস এ খবর দিলে ফয়ার সার্ভিস কর্মীরা রবিছন খাতুনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।







