সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে মোঃ হকছেদ আলী (৫২) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করেছে র্যাব। ২ আগষ্ট গাংনী উপজেলার তেতুলবাড়ীয়ায় হকছেদ আলীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হকছেদ আলী একই গ্রামের রতন কারীগরের ছেলে।
জানা গেছে গোপন সাংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহাকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি দল অদ্য ০২ আগষ্ট বিকাল ৬টার দিকে তেতুলবাড়ীয়ায় আসামীর নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে সিআর মামলা নং-৬৭১/২৩ (চুয়াডাঙ্গা সদর), ধারা-৪০৬/৪২০ পেনাল কোড আইনে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী হকছেদ আলীকে গ্রেফতার করা হয়। হকছেদ আলীকে মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের কাছে হস্তাস্তর করা হয়েছে।







