কিশোরগঞ্জের এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

কিশোরগঞ্জের এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার

সবার সংবাদ প্রতিবেদক:

কিশোরগঞ্জ-৫ আসন সংসদ সদস‍্য আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারি। মামুন হোসেন শহরের তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা। মামুনকে হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এমপি আফজাল হোসেনের অবস্থান সনাক্ত করে পুলিশ । 

আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মেসবাহ  উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকাল নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌছালে তাঁদের হাতে সোপর্দ করা হবে আফজাল হোসেনকে।

একটি সূত্র জানান, সোমবার ভোররাতের দিকে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিলো তার। এজন্য সীমান্তের একটি চক্রকে মোটা অংকের টাকার চুক্তি করেছিলো এই সংসদ সদস‍্য।