সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামী গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাতের বিভিন্ন সময় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিআর ১৩১১/২৪ নম্বর মামলার আসামী বামনপাড়ার খেদের মীরের ছেলে মাহিদ মীর, সিআর-৪৩৯/২৪ নম্বর মামলার আসামী বলিয়ারপুর গ্রামের শুকুর আলী স্ত্রী মারিয়া খাতুন (৫০), সিআর ১২৫৯/২৪ নম্বর মামলার আসামী মেহেরপুর সদর উপজেলার মনোহারপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী রোকসানা খাতুন, সিআর ২০৫/২৪ নম্বর মামলায় মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার আনছার আলীর স্ত্রী শাপলা খাতুন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংম হিসেবে বিভিন্ন মামলার আসামীদের নিজ নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







