মেহেরপুরে কৃষকের রসুন কেটে তছরুপ
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে কৃষকের রসুন কেটে তছরুপ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাঠে মনিরুল ইসলাম নামের এক কৃষকের রসুন কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোন এক সময় গোভীপুর কদবেলতলা মাঠে চার কাঠা জমির রসুন কেটে তসরুপ করে দুর্বৃত্তরা। জানা গেছে গোভীপুর গ্রামের মনিরুল ইসলাম তার শরীকানা সূত্রে পাওয়া বুড়িপোতা ইউনিয়ন পরিষদের পিছনের দিকে কদবেলতলা মাঠে জমিতে রসুন রোপন করেন।

রসুন গুলো পুষ্ট হওয়ার আগেই রাতের আঁধারে রসুনগুলো কেটে তসরুপ করা হয়। জমির মালিক মনিরুল ইসলাম জানান, পারিবারিক শত্রুতার কারণে এলাকার জয়নাল, কাউসার, রকিবসহ তার লোকজন রসুনগুলো কেটে ফেলেছে। তারা জমি দখল করে নেওয়ার কথাও বিভিন্ন জায়গাতে বলে থাকে। গত পাঁচ দিন আগেও জমি দখল নেবে বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় মামলার থানায় প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।