মুজিবনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের রিতা খাতুন (৩০) নামের দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টিকে হত্যা দাবী করে

শনিবার (৭ জানুয়ারি) মুজিবনগর থানায় নিহত রিতার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে রিতার পরিবার। রিতা খাতুন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে পারিবারিক কলহর জের ধরে জাকিরুল বাইলিট (হাসুয়া ধার দেওয়ার কাঠ) দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করে।

এসময় রিতার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার  রাতে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার পারিবারিক বিরোধের জেরে জাকারুল ইসলাম তার স্ত্রী রিতা খাতুনের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে দ্রæত চিকিৎসার জন্য মুজিবনগর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, রিতার মায়ের পরিবারের পক্ষ থেকে জাকারুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৩। তারিখ-০৭-০১-২৩।