মেহেরপুরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ, আহত ২
মেহেরপুর

মেহেরপুরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ, আহত ২

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে জমি জায়গা নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে দুই জন গুরুতর আহত হয়েছে। আহত একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে জমির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের মৃত: অলী মন্ডলের ছেলে, মোঃ আঃ হাশেম (৫০) আঃ হাশেমের ছেলে মোঃ:-ওমর ফয়সাল (২৩), মোঃ আঃ হাশেমের ভাই মোঃ:-কাশেম মিয়া (৪৮) ও কাশেমের ছেলে মো:-হাবিবুর রহমান (২৪)।

জানা গেছে, হাসেমের বাড়ির পানি নিষ্কাশন কে কেন্দ্র করে কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে মারামারির সূত্রপাত হয়। এসময় কাশেমের ছেলে হাবিব গাছিদা (খেজুর গাছ কাটা দা) দিয়ে হাশেমের পায়ে কোপ দেয়, এসময় হাশেমের ছেলে ওমর ফয়সালও মাথায় আঘাত পেয়ে জখম হয়। 

পারিবারিক ও স্থানীয় লোকজন তাহাদের দুজনকে চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুর নিয়ে আসে।  জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাশেমর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।