গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু
মেহেরপুর

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে লাভলু (৩২) নামের এক পাখি ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বিদ্যুত বিচ্ছিন্ন না করেই পাখি ভ্যানের মোটর ঠিক করতে গিয়ে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। শনিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার শালদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাভলু শালদহ গ্রামের লালু মিয়ার ছেলে।

লাভলুর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় লাভলু পাখি ভ্যানের মোটর ঠিক করছিল। কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে ভুলে যাওয়ায় এ ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় লাভলুকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।