সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে রাসেল (১৮) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। বুধবার দুপুরে জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল জালশুকা গ্রামের সাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের মধ্যে এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সড়ক দুর্ঘটনার ঘটনাটি নিশ্চিত করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।







