বিজয় দিবস উপলক্ষে মুজিবনগরে বিজিবি’র শীতবস্ত্র ও বিনামূল্য ওষুধ বিতরণ
মেহেরপুর

বিজয় দিবস উপলক্ষে মুজিবনগরে বিজিবি’র শীতবস্ত্র ও বিনামূল্য ওষুধ বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর মুজিবনগরে অসহায় ও দরিদ্রের মাঝে শীতবস্ত্র ও বিনামূল্য ওষুধ বিতরণ করেছে বিজিবি। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মুজিবনগর উপজেলার বিজেপি ক্যাম্পের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মাহবুবুর রহমান। এর আগে সকাল দশটা থেকে অসহায় ও দরিদ্রদের চিকিৎসা প্রদান করেন চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের একটি দল। পরে বিকেলে শতাধিক মানুষের মাঝে বিনামূল্য ওষুধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

মুজিবনগর বিজিবি কোম্পানি কমান্ডার শেখ শহিদুর রহমান সহ বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র পেয়ে বিজেবিকে ধন্যবাদ জানান অসহায়ও দরিদ্র মানুষের।